Homeরাজনৈতিকবর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের

বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের

সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে যত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের কারও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয় বলেও মনে করেন নাহিদ ইসলাম।

আগামী দিনে সিটি করপোরেশন নির্বাচন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি এ বিষয়ে বলেন, ‘প্রশাসকদের আবার স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি কোন ধরনের গণতন্ত্র? সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে যত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’

নাহিদ ইসলাম আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি দেখতে চান না তাঁরা। সেটার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। দ্বিতীয়ত, জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে নাহিদ বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক চলছে, যে প্রহসন চলছে, এই প্রহসন বন্ধ করতে হবে। এই কমিটিকে জনগণ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির ঘোষিত মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব এস এম শাহরিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ সামনে রেখে আজ বিকেলে ঢাকার উত্তরায়ও প্রচারপত্র বিতরণ করেছে এনসিপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার প্রমুখ এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments